দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি অনিয়ম ও অসদাচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সাইবার অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আইনানুগ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ডিআইজি।
/অ